রূপগঞ্জে রিকশা আটক বানিজ্যের বিরুদ্ধে মানববন্ধন করেছে রিকশাচালক ও মালিক সমিতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির হয়রানি ও রিকশা আটক বানিজ্য বন্ধের দাবীতে মানববন্ধন করেছে রিকশা চালক ও মালিক সমিতি। শনিবার দুপুরে ঢাকা টু সিলেট মহা সড়ক অবরোধ করে এ মানববন্ধন করে স্থানীয় রিকশা চালক ও মালিক সমিতি। এই সময় রিকশা চালক ও মালিকরা একত্রিত হয়ে দফায় দফায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে| উক্ত মানববন্ধনে বক্তারা বলেন রিকশা আটক করে কাঁচপুরের পুলিশ ফাঁড়িতে নিয়ে রিকশা প্রতি আদায় করা হয় ৫ হাজার ২`শ থেকে ৪ হাজার ৫ শ টাকা। আর টাকা দিতে না পারলে রিকশা ফেরত দেওয়া হয় না।রিকশা চালকের পক্ষে বক্তব্য রাখেন আমির হোসেন, কালাম, জাহাঙ্গীর, সুমন, আবুল হাসেম, এমদাদ, সাইদুল ইসলাম প্রমুখ। এ সময় আমির হোসেম বলেন একটি রিকশার মাধ্যমে তিনটি পরিবার খেয়ে পরে বেঁচে থাকে। রিকশা চালক, রিকশার মালিক, রিকশা মেরামত করার মিস্ত্রির পরিবার এই রিকশা আয়ের মাধ্যমে জীবিকা অর্জন করে কিন্তু পুলিশের এই রিলশা আটক বানিজ্যের কারণে সর্বহারা হয়ে যাচ্ছে শতশত পরিবার।

Share Button