নাগেশ্বরীতে বজ্রপাতে কিশোরের মৃত্যু

নয়া খবর ডেস্ক:

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পাখির মোড় এলাকায় সিয়াম আলী (১৭)নামে এক কিশোরের বজ্রপাতে মৃত্যু হয়েছে।
নিহত সাওম আলী একই গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। শনিবার(৫ সেপ্টেম্বর) দুপুর ২.৩০ ঘটিকায় হঠাৎ মেঘযুক্ত ভয়াল আবহাওয়া ও প্রচুর বর্ষণ থেকে নিজেকে আত্মরক্ষার জন্য টিন শেডের পোল্ট্রি ফার্মে অবস্থান নেয়। আকস্মিক বজ্রপাতে সে ওই স্থানেই জ্ঞান হারিয়ে ফেলে। এমতাবস্থায় এলাকার লোকজন চিকিৎসার জন্য নাগেশ্বরী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নাগেশ্বরী থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রওশন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share Button