অভিজিৎ কুমার দাস, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার চান্দাইকোনা এলাকা থেকে প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ৪ ঘটিকার সময় গোপন সাংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এর নেতৃত্বে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল রায়গঞ্জ থানার চান্দাইকোনা বাজারের ধান ব্যাবসায়ী অশোক ঘোষ দোকানের সামনে থেকে নকল র্স্বনের মূর্তি ক্রয়-বিক্রয় এর সময় প্রতারক চক্রের ৪ সদস্য সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার-খোসালপুর গ্রামের মৃত শমসের আলী ছেলে আয়নাল খান (৩৬) ,মৃত আলাউদ্দিন এর ছেলে শরিফুল মোল্লা(২০), আব্দুল মোজিদ এর স্ত্রী নেহেরা খাতুন(৫০) ও জন্তিপুর গ্রামের আলতাফ হোসেন এর ছেলে হাসেম প্রমানিক(২১) দের কে সোনালী রংয়ের ধাতব মূর্তি,ও ৪ টি মোবাইলসেট সহ হাতে নাতে আটক করে।
পরে আটক আসামীদের বিরুদ্ধে,রায়গঞ্জ থানায় মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান।
