নবনির্বাচিত কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। মুজিব বর্ষের আহবান ৩ টি করে গাছ লাগান এই স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার সকালে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্তু ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি মহোদয়ের নির্দেশনায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মতূজা বাপ্পা গাজীর অনুপ্রেরণায় এবং রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সার্বিক সহযোগিতা কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের মাঠে এ বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগ। এই সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুম, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভূঁইয়া, সাধারণত সম্পাদক নাদিম হোসেন অপু ,সহ সভাপতি-খালিদ আল ফয়সাল সানি,শাহ পরান-সহ সভাপতি,পারভেজ মুক্তাদির-সহ সভাপতি, তৌকির-যুগ্ন সাধারন সম্পাদক,শফিউল আলম দিপু-সাংগঠনিক সম্পাদক,মিলন-সাংগঠনিক সম্পাদক,মাছুম-দপ্তর সম্পাদক,সৌরভ-প্রচার সম্পাদক,সজিব-ক্রীড়া বিষয়ক সম্পাদক কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগ, রাসেল, রিজভী, ফয়সাল প্রমুখ।

Share Button