রংপুরে দুই তরুণী গণধর্ষণ মামলার দুই আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রংপুরঃ

রংপুরের চাঞ্চল্যকর দুই ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণী গণধর্ষণ মামলার প্রধান আসামীসহ ধর্ষক গ্রেফতার হয়েছে। গত রাতে ঢাকার সাভার এলাকা থেকে প্রধান আসামী রতন মিঞ্জিকে গ্রেফতার করেছে র‌্যাব অন্যদিকে এই ধর্ষণ মামলার অন্যতম আসামী মামুনকে রংপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ দুপুরে আলমনগর র‌্যাব ১৩ এর কারয্যলয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান, র‌্যাব ১৩ অধিনায়ক মোজ্জাম্মেল হক। উল্লেখ্য গত ১৮ এপ্রিল রংপুরের মিঠাপুকুর উপজেলার খোদ্দ নুরপুর আদিবাসী পল্লীর রতন মিঞ্জি তার প্রেমিকা এইচএসসি পরীক্ষা দেওয়া ছাত্রী এবং প্রতিবেশী দশম শ্রেনীর ছাত্রীকে সাথে নিয়ে প্রতারনা করে পীরগাছার সোম নারায়ন ভগ্নিপতির বাড়ী নিয়ে যাওয়ার কথা বলে মাহিগঞ্জে এক ভুট্রা ক্ষেতে তিনজনসহ সারারাত গণধর্ষণ করে। এঘটনায় ক্ষুব্ধ ছাত্রী পরদিন ঘরে ফিরে গলায় ফাঁস দিয়ে আহত্যা করে। পরে ধর্ষিতার বোন বাদী হয়ে মিঠাপুকুর থানায় তিনজনের নামে মামলা দায়ের করে। মামলার মুল পরিকল্পনাকারি ও দুই তরুনীর পূর্ব পরিচিত প্রধান আসামী রতন মিঞ্জি ছদ্ধবেশে বান্দরবন যাওয়ার পথে সাভার থেকে গ্রেফতার করে র‌্যাব এবং জেলার পীরগঞ্জ থেকে অপর আসামী মামুন কে গ্রেফতার করে ডিবি পুলিশ। এছাড়া ধর্ষণ মামলায় জড়িত হযরত কেও আটকের চেষ্টা করছে বলে জানান র‌্যাব ১৩ অধিনায়ক মোজ্জাম্মেল হক।

Share Button