মহেশপুরে নতুন করে আরো ৪ জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে নতুন করে আরো ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৬ জনে। আক্রান্ত ব্যক্তিরা হলেন-উপজেলার আজমপুর ইউপির মদনপুর গ্রামের ২জন,মান্দার বাড়িয়া ইউপির সংকরহুদা গ্রামের এক জন এবং ফতেপুর ইউপির সারাতলা গ্রামের এক জন।
৪ জনই নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন। মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমানার বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পাঠানো হলে রবিবার সকালে তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
উল্লেখ্য,গত ৩০আগস্ট ঝিনাইদহ জেলায় ২০ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে এর মধ্যে মহেশপুরে ৪জন। মহেশপুরে ৫৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মধ্যে ৪৮ জন সুস্থ হয়েছেন এবং ৮ জন চিকিৎসাধীন রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

Share Button