বাংলাদেশ গ্রাম থিয়েটারের উদ্যোগে পাঠাগার উদ্বোধন ও মতবিনিময়

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ গ্রাম থিয়েটারের উদ্যোগে ২৯ আগষ্ট শনিবার উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজে সেলিম আলদীন পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোবধন শেষে লালমনিরহাটের পঞ্চগ্রাম সিন্দুর মতি প্রতিবন্ধী অটিষ্টিক বিদ্যালয়ে লালমনিরহাট ও কুড়িগ্রামের গ্রাম থিয়েটার অর্ন্তভুক্ত সংগঠন ও লোক লিল্পীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক সমন্বয়কারী নুরলদিন অঞ্চল বাংলাদেশ গ্রাম থিয়েটারের ছাইদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, আন্তর্জাতীক বিষয় সম্পাদক আব্দুল হান্নান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুলফিকার আলী চঞ্চল, কুড়িগ্রাম থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান লিংকন, লালকুড়ি থিয়েটারের সাধারন সম্পাদক আইয়ুব আলী মন্ডল, নাগেশ্বরী থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম শফি, পরশী থিয়েটারের শিখা রায়, ভুরুঙ্গামারী থিয়েটারের সাধারন সম্পাদক আব্দুল জলিল জীবন, মালতি থিয়েটারের মালতি রানী, মিতালী প্রমুখ।

Share Button