গ্রন্থকুটির পাঠাগারে উপস্থাপন ও উচ্চারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নয়া খবর ডেস্কঃ

রাজারহাটের হরিশ্বরতালুক দক্ষিণ গ্রামে মোছা. রিনি বেগম প্রতিষ্ঠিত “গ্রন্থকুটির” পাঠাগারে সামাজিক দুরত্ব বজায় রেখে আজ উপস্থাপন ও উচ্চারণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উচ্চারণে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপন দক্ষতাকে শানিত করতেই গ্রন্থকুটির পাঠাগার এই কর্মশালাটির আয়োজন করে।

কর্মশালার উদ্বোধন করেন গ্রন্থকুটির পাঠাগারের পরিচালক আবু সাঈদ মোল্লা। তিনি তার উদ্বোধনী বক্তৃতায় বলেন-গ্রামের ছেলে মেয়েরা প্রমিত বাংলা উচ্চারণ উপস্থাপন দক্ষতার অভাবে ভালো সার্টিফিকেট থাকা সত্বেও ভালো চাকুরী অর্জন করতে পারেনা। তাদের মু্খের জড়তা কাটিয়ে সফল বক্তা হিসেবে দক্ষতা অর্জনের লক্ষ্যেই এই আয়োজনটি করেছি।

কর্মশালার প্রশিক্ষক ছিলেন এটিএন বাংলার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ও উপস্থাপক ইউসুফ আলমগীর। তিনি বলেন-সুন্দর বাচন ভঙ্গি একজন মানুষের ক্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। দক্ষতা অর্জনে এই শিল্পটি নিয়মিত চর্চা করে যেতে হবে। কর্মশালায় ২২ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন ।

Share Button