ভূরুঙ্গামারী (কুড়গ্রিাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাকের চাকায় পষ্টি হয়ে এক মোটর সাইকেল চালক নহিত ও অপর এক আরোহী মারাত্মক ভাবে আহত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৮টায় উপজলোর সোনাহাট ইউনয়িনরে ঘুন্টিঘর নামক স্থানে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে এ র্দুঘটনা ঘটে। এতে ঘটনা স্থলেই প্রাণ হারায় আকছদে আলি (৩৭) নামরে এক যুবক। নিহত ঐ যুবক উপজলোর বলদিয়া ইউনিয়নরে কাশিমবাজার এলাকার আবু বক্কররে ছেলে।
পুলশি ও স্থানীয় সূত্রে জানাগেছে, আকছেদ আলি ও তার ভায়রা জিয়ারুল আলম(৩৪) ভূরুঙ্গামারী বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়ী ফিরছিল । রাত আটটার দিকে তারা উপজেলার সোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর নামক স্থানে পৌছলে সামন দিক থেকে আসা একটি ট্রাকের ( ঢাকা মেট্টো ট ১৪-৯০৬২) সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে আকছেদ আলি ঘটনাস্থলেই নিহত হয় এবং জিয়ারুল ইসলামের একটি হাত ভেঙ্গে ও শরীরের বিভিন্ন জায়গায় যখম হয়ে মারাত্মক ভাবে আহত হয় । পরে এলাকাবাসী আহত জিয়ারুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তারা দুজনেই কাঠ ব্যবসায়ী বলে জানা গেছে। এলাকাবাসী ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
ভূঙ্গামারী থানার ওসি মুহা. আতিয়ার রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে । তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।
