কুড়িগ্রামে সার্বভৌমত্ব র‍্যালিতে আমিমুল ইহছানের নেতৃত্বে বিশাল মিছিল

← Back

Thank you for your response. ✨

কুড়িগ্রাম প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুড়িগ্রামে আয়োজিত সার্বভৌমত্ব র‍্যালি ও পথসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে অংশ নিয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আমিমুল ইহছান।
শনিবার (৭ নভেম্বর) দুপুরের দিকে কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়। এতে আমিমুল ইহছানের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে পৌর টাউন হল মার্কেট চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।
এ ছাড়া বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক মো. নাদিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন, সদস্যসচিব ইদ্রিস আলী, জেলা কৃষক দলের আহ্বায়ক রিপন রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আমিমুল ইহছান, সাবেক সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল, জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম বিপুল ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানাসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের নেতারা।
Share Button