কুড়িগ্রামে শিল্পী-সাহিত্যিকদের সংগঠন : সভাপতি রেজা, সম্পাদক আজাদ

জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী, মানবাধিকারকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের পেশাগত মানোন্নয়ন এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কুড়িগ্রামে যাত্রা শুরু করেছে অরাজনৈতিক সংগঠন ‘জেলা শিল্পী কল্যাণ সোসাইটি’। বিভিন্ন শ্রেণি-পেশার সৃজনশীল ও সংস্কৃতিমনা মানুষের সম্মিলিত অংশগ্রহণে ৭১ সদস্যবিশিষ্ট এ সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সহকারী অধ্যাপক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক ও বুদ্ধিজীবী এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম অনিরুদ্ধ রেজাকে সভাপতি, বিশিষ্ট সংগীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক মো. আজাদ আলীকে সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট মানবাধিকারকর্মী ও সমাজসেবক জুলফিকার আলী আহমেদ লিপনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

৩ নভেম্বর বুধবার দুপুর ২টায় কুড়িগ্রাম-চিলমারী সড়কসংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংগঠনের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।

অরাজনৈতিক এ সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আলতাফ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক, গবেষক, এনজিওকর্মী ও সমাজসেবক রফিকুল হায়দার, বিশিষ্ট শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের কুড়িগ্রাম জেলা সভাপতি মো. রফিকুল ইসলাম রানা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রেজাউল কবীর রানু, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আতাউর রহমান আতা এবং বিশিষ্ট সংগীতশিল্পী, সমাজসেবক ও এনজিওকর্মী মোছা. আলেয়া খাতুন।

সংগঠনের অন্যতম উপদেষ্টা মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে কমিটি ঘোষণা শেষে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ সংগঠনের মাধ্যমে জেলার লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সৃজনশীল পেশাজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে।

পাশাপাশি তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সৃজনশীল কর্মকাণ্ডের বিকাশ এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে। অরাজনৈতিক ও কল্যাণমুখী কার্যক্রমের মধ্য দিয়ে কুড়িগ্রামের শিল্প-সাহিত্য ও সংস্কৃতির অগ্রযাত্রায় নতুন সম্ভাবনা তৈরি হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Share Button