কুড়িগ্রামে প্রশাসনিক পদ্ধতি ও জবাবদিহিতা নিশ্চিতকরণ শীর্ষক প্রশিক্ষণ

কুড়িগ্রাম প্রতিনিধি:

সরকারি সেবা গ্রহণের প্রশাসনিক পদ্ধতি ও জবাবদিহিতা নিশ্চিতকরণ শীর্ষক নাগরিক সমাজ (জলবায়ু পরিষদ) এর দুই দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। ইএসডিও এবং হেলভেটাস বাংলাদেশের যৌথ প্রকল্প অ্যাকসেস এর আয়োজনে মঙ্গল ও বুধবার (৩ ও ৪ নভেম্বর) কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে দুইদিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান রিসোর্স হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম। তিনি বলেন, যুক্তি তথ্য প্রমানাদী সহ যথাযথ প্রক্রিয়ায় পিটিশন সাবমিট করলে তার সুফল প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশী থাকে। প্রশিক্ষনার্থীদের উদ্দেশে জলবায়ু পরিষদের আবেদনের প্রেক্ষিতে তিনি আরো জানান তার পরিষদ জেলার ৯ টি উপজেলায় ৯ টি কৃষক ছাউনী স্থাপনের পরিকল্পনা শীঘ্রই হতে নিবে। কুড়িগ্রাম সদর উপজেলা জলবায়ু পরিষদ, নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদ, উলিপুর উপজেলা জলবায়ু পরিষদ এবং কুড়িগ্রাম জেলা জলবায়ু পরিষদের ২৭ জন্য সদস্য দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেন। সরকারি সেবা পাওয়ার সাধারণ প্রশাসনিক প্রক্রিয়া, সেবার জন্য দপ্তর চিহ্নিত, পিটিশন খসড়া সাবমিশনের কৌশল, তথ্য অধিকার আইন এবং এর আপিল ও অভিযোগ পদ্ধতি সহ কৌশলগত এডভোকেসি ইত্যাদি বিষয় বিভিন্ন শেসনের মাধ্যমে আলোচনা করেন ইএসডিও অ্যাকসেস প্রজেক্টের প্রজেক্ট অপারেশন ম্যানেজার গোলাম ফারুক এবং নলেজ ম্যানেজমেন্ট এন্ড এডভোকেসী অফিসার আতিকুজ্জামান রাজিব।

প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে অংশ নেন কুড়িগ্রাম সদর উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি আফতাব উদ্দিন, সিনিয়র সহসভাপতি চাষি নুরুন্নবী সরকার, সাধারণ সম্পাদক খুশী পারভিন, নাগেশ্বরী উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, উলিপুর উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি ফিরোজ আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও মিডিয়া সম্পাদক খালেক পারভেজ লালু।

Share Button